মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হজ গমনেচ্ছুদের জন্য তৈরি করা হয়েছে স্বাস্থ্য নির্দেশিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৩ সালের হজযাত্রীদের জন্য হজে যাওয়ার আগে করণীয় বিষয় এবং হজব্রত পালনে সৌদি আরবে অবস্থানকালীন সময়ে স্বাস্থ্য সেবা সংক্রান্ত ‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’ প্রস্তুত করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

প্রস্তুত করা হজ স্বাস্থ্য নির্দেশিকায় সৌদি আরবে অবস্থানকালীন হজযাত্রীদের স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা, হজ পালনের সময় হাজিদের ভোগান্তি দূর করা, হজের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া, যেমন-হজের আগে চূড়ান্ত মেডিকেল চেকআপ, প্রয়োজনীয় ওষুধের তালিকা এবং মেডিকেল সেন্টার ব্যবহারে হজযাত্রীদের করণীয় বিষয় উল্লেখ করা হয়েছে।

‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’টি ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট, ঢাকার আশকোনায় হজ অফিসের পরিচালক এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কার্যালয়ে পাওয়া যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ্ব) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ