সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১২ বছরের কম বয়সীরাও হজ করতে পারবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে বলে যে শর্ত দেওয়া হয়েছিল, তা তুলে নিলো সৌদি আরব। এখন থেকে ১২ বছরের নিচের বয়সীরাও পবিত্র হজ পালন করতে পারবে।

সোমবার (২০ মার্চ) হজযাত্রীদের বয়সসীমা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

‘হজযাত্রীদের বয়সসীমা সংক্রান্ত’ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজকীয় সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। ১২ বছরের নিচের বয়সের ব্যক্তিরাও পবিত্র হজ পালন করতে পারবে। বিষয়টি সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অবহিত করা হলো।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি মৌসুমে হজের নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় ২১ মার্চ পর্যন্ত চতুর্থ দফা নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। গত ১৬ মার্চ এ সময় বাড়িয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কোনো অবস্থাতেই নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। কিন্তু চতুর্থ ও শেষ সময়েও নিবন্ধনের সাড়া মিলছে না।

-এসআর