সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বিমানের ইমেইল সার্ভার হ্যাকড, সব তথ্য ফাঁসের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইমেইল সার্ভার হ্যাকড হয়ে হয়েছে। পাঁচ দিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করতে পারেনি বিমান কর্তৃপক্ষ।

বিমান সূত্র জানায়, গত ৫ দিন আগে র‍্যানসমওয়্যারের (এক ধরনের ভাইরাস) মাধ্যমে বিমানের ইমেইল সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এরপর সেই সার্ভার ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে তারা। এর জন্য ১০ দিন সময় বেঁধে দিয়েছে হ্যাকাররা।না হলে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে তারা।

বিমান সূত্র আরও জানায়, গত শুক্রবার বিমানের ইমেইল সার্ভার র‌্যানসমওয়্যারে আক্রান্ত হয়। র‌্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

গত শুক্রবার থেকে বিমানের নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। ইমেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা।

এসব বিষয় নিয়ে বুধবার সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন।

হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কিনা- প্রতিমন্ত্রীর কাছে সেটি জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।

এদিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া না হলে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে হ্যাকাররা। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।

টিএ/