সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রোজা রেখে নাটক-সিনেমা-নাচ-গান দেখা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোজা রাখাবস্থায় টিভি, নাটক-সিনেমা ও নাচ-গান দেখলে রোজার কোনো ক্ষতি হবে?

উত্তর: রোজা অবস্থায় টিভি, নাটক-সিনেমা ও নাচ-গান দেখা বর্জন করা বাঞ্ছনীয়।

রমজানের উদ্দেশ্য হলো, তাকওয়া-পরহেজগারি বা আল্লাহভীতি ও আত্মশুদ্ধি অর্জন করা। প্রচলিত টিভি, নাটক-সিনেমা ও নাচ-গান সাধারণত তাকওয়াবিরুদ্ধ। এগুলোর বেশির ভাগই রোজার শিক্ষা ও উদ্দেশ্যের বিপরীত। তাই এসব পরিহার করা উচিত।

যদিও এগুলো রোজা ভঙ্গের কারণ নয়; তবুও লক্ষ রাখতে হবে, এগুলোতে শরিয়তের বরখেলাফ হারাম কিছু দেখা হলে অবশ্যই কঠিন গোনাহ হবে এবং রোজার সওয়াব নষ্ট হবে।

সাধারণত টিভি, নাটক-সিনেমার হুকুম হলো, যা খোলা চোখে দেখা জায়েজ, তা যেকোনো মাধ্যমে দেখাও জায়েজ; আর যা সরাসরি দেখা হারাম, তা যেকোনো উপায়ে দেখাও হারাম। সংগীতের বিধান হলো, ভাব ও ভাষা মার্জিত হওয়া; শরিয়তের লঙ্ঘন না হওয়া এবং কোনোরূপ ফেতনার সম্ভাবনা না থাকা।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ