মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কোনো পরিস্থিতিতেই পিছু হটব না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লাহোরের মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করার ব্যাপারে অনড় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করার আগে কোনো অবস্থাতেই পিছু হটার সুযোগ নেই।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার সন্ত্রাসবাদের ৩ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেতে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে গিয়ে এ কথা বলেন।

আজ শনিবার রাতে মিনার-ই-পাকিস্তানে সমাবেশের আগেই সরকারের ধরপাকড় এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা তৈরির প্রেক্ষাপটে এমন দৃঢ়তা প্রকাশ করেন তিনি।

ডন জানিয়েছে, আদালতের বাইরে ইমরান খান সাংবাদিকদের বলেছেন, পিটিআইয়ের নেতাকর্মীদের প্রতি করা নৃশংসতার ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে দেশের জনগণ। তারা আজ মিনার-ই-পাকিস্তানে আসবে। পিটিআইয়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিনার-ই-পাকিস্তান সমাবেশ থেকে কোনো পরিস্থিতিতেই পিছু না হটার আহ্বান জানান তিনি।

ইমরান খান আরও বলেন, ‘তারা (সরকার) যে পদ্ধতি ব্যবহার করুক না কেন, আজ জনসাধারণের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া আসবে। সাবেক প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই পিছপা হব না।’

পিটিআই প্রধান জোর দিয়ে বলেন, ‘আমি আজ বলছি, তারা (সরকার) মিনার-ই-পাকিস্তানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ দেখবে।’

পিটিআই চেয়ারম্যান দাবি করেন, ‘আমাদের ১৬০০ কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তারা আজ আমাদের মিনার-ই-পাকিস্তান সমাবেশে পূর্ণ করতে চেয়েছিল।’

অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারত এবং ফিলিস্তিনে সংঘটিত ঘটনার সঙ্গে পিটিআইয়ের প্রতি চলমান নৃশংসতার তুলনা করে ইমরান খান। পিটিআইকে নির্মূল করার জন্য সরকারের সমস্ত পদ্ধতি ব্যবহার করার এবং মানুষকে নির্যাতন ও তুলে নেওয়ার জন্য নিন্দা করেন তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ