সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

নিবন্ধন দৌড়ে এগিয়ে ৭টি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আবেদন করা ৯৩টি দলের বেশিরভাগেরই কাগজপত্র ঠিক নেই। নিবন্ধনের শর্তও পূরণ করতে পারেনি তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাত্র সাতটি দলের ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রবিজ্ঞানী ও নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, নামসর্বস্ব কোন দল যাতে নিবন্ধন না পায় সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে হবে।

গেলো বছর নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জানিয়েছিলো ৯৩টি রাজনৈতিক দল। আবেদন অসম্পূর্ণ থাকায় ১৪টি দলের আবেদন প্রথমেই বাতিল হয়। এছাড়া ২টি রাজনৈতিক দল আবেদন প্রত্যাহার করে নেয়।

অবশিষ্ট ৭৭টি দলের কাছে আরও তথ্য চেয়ে চিঠি দেয়া নির্বাচন কমিশন। ইসি’র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবেদনকারী দলগুলোর দেয়া তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করে কেবল সাতটি দলের কাগজপত্র যথাযথ পেয়েছে কমিশন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন কিছু না বললেও কয়েকটি সূত্র থেকে জানা যায়, এই ৭টি দলের মধ্যে আছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ জাতীয় বঙ্গ লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।

এই দলগুলোর নেতারা আশা করছেন, নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করতে পারলে তারা নিবন্ধন পাবেন। রাষ্ট্রবিজ্ঞানী ও নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, ইসি’র নিরপেক্ষতা নিশ্চিতেস্বাধীন ও নির্মোহভাবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা উচিৎ।

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, দলগুলোর দেয়া তথ্য এখনো যাচাই বাছাই চলছে। তবে তিনি জানান, নিরপেক্ষভাবেই রাজনৈতিক দল নিবন্ধনের কাজ করবে ইসি। এবছরের মে মাসের মধ্যে নতুন দল নিবন্ধন দেবে নির্বাচন কমিশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ