সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ইফতারির পর ধূমপান, বাড়ায় এসিডিটির সমস্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা.রিফাত আল মাজিদ।।

যে কোন সময় যে কোন অবস্থাতেই ধূমপান শরীরের জন্য ক্ষতিকর। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক না কেন ধূমপানের ক্ষতিকারক প্রভাব থাকে। তাই সর্বক্ষেত্রে ধূমপান বর্জনীয় এবং ক্ষেত্র বিশেষে শাস্তিযোগ্য অপরাধ।

যারা ধূমপানে আসক্ত তাদের জন্য রোজার মাস উপযুক্ত সময় এই আসক্তি বর্জন করার। এছাড়াও যারা ইফতারির পর ধূমপান করেন তাদের এসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। কারন ধূমপান পাকস্থলীর হাইড্রোক্লোরিক এসিডের ক্ষরণ বাড়িয়ে দেয় এবং যার ফলে গ্যাসট্রাইটিস বা পাকস্থলিতে প্রদাহ তৈরী হয়।

এছাড়াও ধূমপানের ফলে ফুসফুসের প্রদাহ সহ নানবিধ শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়। সারাদিন রোজা রেখে ইফতারির পর ধূমপান করা মাহে রমজানের মূলনীতি বিরুদ্ধ এবং শরীরের জন্যও ক্ষতিকর। এটি স্ট্রোক এবং হার্ট এটাকের ঝুকিও বাড়িয়ে দেয়। তাই রোজার মাসে সর্বোচ্চ চেষ্টা এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকা উচিত ধূমপান ত্যাগ করার এবং এসব আসক্তি থেকে নিজেকে দূর করার উপযুক্ত সময় এটি।

রোজার পবিত্রতা রক্ষায় এবং শারীরিক সুস্থতার জন্য ধূমপান ত্যাগ করা খুবই জরুরী। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ এবং কাউন্সেলিং নেয়া যেতে পারে।

লেখক: ডা.রিফাত আল মাজিদ, এমবিবিএস, এমপিএইচ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মনোসামাজিক স্বাস্থ্য গবেষক পরিচালক, সেন্টার ফর ইকোট্রমাটোলজি এন্ড রিসার্চ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ