মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রমজানের প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন ১০০ কোটি ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় বিবেচনা করে আজ সোমবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস। রমজানের প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন ১০০ কোটি ছাড়াল।

শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের মধ্যে দিয়ে এদিন দেশের উভয় পুঁজিবাজারে সকাল ১০টায় লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক বেড়েছে ১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূচক বেড়েছে ১১ পয়েন্ট।

এই সময়ে আগের দিনগুলোর মতোই আজও ডিএসইতে ১১৮টি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ফ্লোর প্রাইসে। লেনদেন হওয়া বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৪৯টির। দাম বাড়ায় তুলনায় দাম কমার পরিমাণ সমান থাকায় ডিএসইতে প্রথম ঘণ্টায় ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টায় ডিএসইতে মোট ১ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৬৮৬টি শেয়ার কেনা বেচা হয়েছে। সেখান থেকে ডিএসইর লেনদেন হয়েছে ১০৯ কোটি ৩৮ লাখ ২২ হাজার টাকা।

এই সময়ে তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৬ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ হাজার ২২০ পয়েন্ট দাঁড়িয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ৫১৯ টাকা। সিএসইর প্রধান সূচক ১১ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৮৫ পয়েন্ট বেড়েছে।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১৭টির আর অপরিবর্তিতে রয়েছে ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ