সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পোশাক কর্মীদের ঈদের ছুটি শুরু ২০ এপ্রিল থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, আগামী ২২ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা থাকায় ২০ এপ্রিল থেকে পোশাক কর্মীদের ছুটি শুরু হবে।

মঙ্গলবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

ফারুক হাসান বলেন, শ্রমিকদের পর্যায়ক্রমে এবং জোন অনুযায়ী ছুটি দেওয়া হবে, যেন তারা নিরাপদে বাড়িতে যেতে পারে।

কারখানা মালিকদের সম্ভব হলে ঈদের ২-৩ দিন আগে থেকেই শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধও জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, কার্যাদেশের কারণে কোনো কারখানা ছুটির মধ্যে কাজ করতে চাইলে, কারখানা ব্যবস্থাপকদের তা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

কেএল/