সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত ২০ ওমরাহযাত্রীর দু’জন বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাস উল্টে বাংলাদেশিসহ ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন বাংলাদেশি। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। আহতদের মধ্যেও ১০ জন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে।

সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় পতিত গাড়ির যাত্রীরা সবাই কাসিম প্রদেশ থেকে ওমরাহ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে গাড়িটিতে আগুন ধরে যায়।

জানা যায়, হতাহত বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই কক্সবাজারের বাসিন্দা। এছাড়া নিহত দুইজন কক্সবাজারের বড় মহেশখালী ফকিরাঘোনা গ্রামের একই পরিবারের সদস্য।

নিহতদের একজন হলেন- বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা গ্রামের আহমদ উল্লাহর পুত্র মুহাম্মদ আসিফ ও অন্যজন হলেন- বড় ডেইল রাস্তার মাথার নুরুল ইসলামের পুত্র শেফায়েত উল্লাহ।

এদিকে সৌদির আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ