সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

১৭ রাত বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ১৭ রাত যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে। যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ রইল।

সে হিসেবে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সময়ের মধ্যে ১৭টি শুক্রবার রয়েছে। এই ১৭ রাতে ৭ ঘণ্টা করে ওই পথে যান চলাচল সীমিত থাকবে।

-এসআর