সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

আইফোনকে ছাড়িয়ে যেতে চায় নোকিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইফোনকে পেছনে ফেলতে উঠেপড়ে লেগেছে নোকিয়া। খুব শিগগিরই বাজারে আসবে নোকিয়ার এমন একটি হ্যান্ডসেট যা আইফোনের বিকল্প হয়ে উঠতে পারে। এমনটাই দাবি প্রতিষ্ঠানটির।

পুরনো জায়গা ফিরে পেতে নতুন একাধিক অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসছে নোকিয়া। এরই একটি Nokia Maze 5G।

দারুণ ক্যামেরা কোয়ালিটি, আকর্ষণীয় কিছু ফিচার নিয়ে ফোনটি শিগগিরই বাজারে আসবে। এই ফোনের দাম কত হতে পারে, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে তা নিয়ে চলছে আলোচনা।

এই নোকিয়া স্মার্টফোনে দেওয়া হচ্ছে ফোরকে রেজুলিউশন। একটি ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনা. ২ প্রসেসরের ফোনটিতে থাকছে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।

এছাড়াও থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে থাকছে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। দুটি সেকেন্ডারি ক্যামেরা। যার একটি ৩২ মেগাপিক্সেল এবং অন্যটি ১৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি ৪৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে।

৭৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে ফোনটিতে। যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এখনো দাম জানা না গেলেও ধারণা করা হচ্ছে ভারতের বাজারে এই ফোনের দাম হতে পারে ৩০ হাজার টাকা।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ