সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

গরমে ফ্যান-এসি চালিয়েও বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রচণ্ড গরমে ভরসা শুধু ফ্যান, পাখা ও এসির বাতাস। তবে এসব একনাগাড়ে চালালেই তো হবে না! মাস শেষে গুনতে হবে হাজার হাজার টাকা। এরই মধ্যে অনেকেই হয়তো বিদ্যুৎ বিল দিতে গিয়ে টের পাচ্ছেন বিষয়টি!

শীতে ফ্যান বা এসি চালানোর তেমন কোনো প্রয়োজন হয় না, এজন্যই স্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল কম আসে। অন্যদিকে গরম এলেই হু হু করে বাড়তে থাকে বিদ্যুৎ বিল।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় করা জরুরি। তবে জানেন কি, সহজ কিছু কৌশল অবলম্বন করলেই গরমে বিদ্যুৎ বিল কমানো সম্ভব-

এসি ব্যবহারে সতর্কতা

গরমে অনেকেই নিয়মিত এসি ব্যবহার করেন। এতে বিদ্যুৎ বেশি খরচ হওয়াটাই স্বাভাবিক। এজন্য নিয়মিত এসি সার্ভিসিং করিয়ে তাপমাত্রা নির্ধারণ করে নিন। ফলে বিদ্যুৎ বিল কমানো যেতে পারে।

আরেকটি ছোট্ট অভ্যাসের মাধ্যমেও কমাতে পারেন বিদ্যুৎ বিল। ঘুমানোর আগে এসিতে টাইমার লাগিয়ে নিন। ২-৩ ঘণ্টার মধ্যেই ঘর ঠান্ডা হয়ে যাবে। তারপর এসির দরকার হবে না।

অনেকেই ঘুমানোর কারণে পরে এসি বন্ধ করতে পারেন না। তাই সারারাত এসি চলতেই থাকে, যা অপ্রয়োজনীয়। তাই ঘুমানোর আগে টাইমার সেট করে রাখার মাধ্যমেও আপনি বিদ্যুৎ বিল কমাতে পারবেন।

ভেন্টিলেশনের ব্যবস্থা

অনেকের ঘরেই ভেন্টিলেশনের অভাবে দিনেও ঘর অন্ধকার থাকে। এ কারণে লাইট জ্বালিয়ে রাখতে হয়। এমন ঘর হলে বিদ্যুৎ বিল বেশি হওয়াটাই স্বাভাবিক।

তাই চেষ্টা করুন চারপাশে খোলা এবং পর্যাপ্ত আলো আসে এমন ঘরে থাকতে। তাহলে শরীরও সুস্থ থাকবে আর বিদ্যুৎ বিলও বাঁচবে।

সোলার এনার্জি ব্যবহার

সোলার এনার্জি কাজে লাগালে বিদ্যুৎ বিলে সবচেয়ে বেশি সাশ্রয় সম্ভব। এটি লাগানোর সময় ব্যয় হলেও, পরে এর সুফল বুঝতে পারবেন।

বিদ্যুতের ইউনিট গণনা করুন

বিদ্যুৎ বিল হাতে পেলেই মূল্য পরিশোধ করে তা রেখে দেবেন না। অন্তত একবার হলেও বিলে চোখ রাখুন। কোন মাসে কত ইউনিট খরচ হয়েছে সে হিসাব রাখুন।

অদৃশ্য বিদ্যুৎ ব্যয়

অনেকেই ঘণ্টার পর ঘণ্টা টিভি, মিউজিক চালিয়ে রাখেন। এছাড়া বিভিন্ন প্লাগ লাগিয়ে রাখেন সুইচবোর্ডের পোর্টে। এগুলো সবই বিদ্যুতের অদৃশ্য ব্যয়।

খারাপ সুইচ বদলানো জরুরি

বাড়িতে সুইচের ওয়ারিং খারাপ হলে, অনেক সময় সুইচ অফ করা সত্ত্বেও লাইট জ্বলতে থাকে। এ সময় স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বিল বাড়তে থাকে।

ফ্রিজ পরিষ্কার রাখুন

ফ্রিজে যত বেশি জিনিসপত্র রাখবেন; ততই ফ্রিজ নোংরা হবে এবং বিদ্যুৎ বিল বাà