সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

রোজার উদ্দেশ্য তাকওয়ার আলো প্রজ্বলিত করা: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিনুর মিয়া

‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতগণের উপর।

কেন ফরজ করা হয়েছে? যেন তোমাদের মাঝে ‘তাকওয়া’ সৃষ্টি হয়।’

অর্থাৎ- রোজা মূলত অন্তরের মাঝে তাকওয়া বা আল্লাহভীতির আলোকে প্রজ্বলিত করার লক্ষ্যে ফরজ করা হয়েছে। রোজার তাকওয়া সৃষ্টি হয় কীভাবে?

রোজ তাকওয়ার সিঁড়ি

কতক আলিম বলেন, রোজা দ্বারা ‘তাকওয়া’ এভাবে সৃষ্টি হয় যে, রোজার মাধ্যমে মানুষের জৈবিক শক্তি এবং পশুসুলভ দাপট ভেঙে চুরমার করে দেয়া হয়। মানুষ ক্ষুধার্ত থাকার ফলে পশুসুলভ আচরণ এবং জৈবিক চাহিদা একেবারে দুর্বল হয়ে পড়ে। যার কারণে গুনাহের দিকে অগ্রসর হওয়ার উপলক্ষ ও জযবা তার থেকে স্তিমিত হয়ে পড়ে।

আমাদের বুজুর্গ শাহ্ আশরাফ আলী থানভী রহ. বলেন রোজা দ্বারা যে শুধু পশুসুলভ চরিত্রের মৃত্যু ঘটবে এমন নয়, বরং বিশুদ্ধ রোজা মানেই তাকওয়ার উচ্চ মর্যাদাসম্পন্ন সিঁড়ি। কারণ ‘তাকওয়া’ অর্থ হচ্ছে, মানুষের হৃদয়ে আল্লাহ তায়ালার মহত্ত্ব ও বড়ত্বকে উপস্থিত রাখে গোনাহ থেকে বেচেঁ থাকা। অর্থাৎ ‘আমি আল্লাহর গোলাম’ একথা ভেবে গুনাহ ছেড়ে দেয়া, সর্বদা আল্লাহ তা‘আলা আমাকে দেখতে পাচ্ছেন, তাঁর সামনে আমাকে উপস্থিত হতে হবে, জবাবদিহি করতে হবে, এ ধরনের ভাবনা চিন্তা করে গোনাহ সমূহ থেকে নিজেকে বাঁচানোর নামই ‘তাকওয়া’ । যথা আল্লাহ তা‘আলা বলেন-

অর্থাৎ- যে ব্যাক্তি এ কথা ভয় পায় যে, আমাকে আল্লাহ তা‘আলার দরবারে উপস্থিত হতে হবে, তাঁর দরবারে দাঁড়াতে হবে। আর এর ফলে সে প্রবৃত্তির চাহিদা ও গোলামি থেকে নিজেকে রক্ষা করে- তারই নাম ‘তাকওয়া’।

সূত্র: ইসলাহী খুতুবাত