সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

খুলনার ডুমুরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ,
খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় পানিতে ডুবে মোঃ জোবায়ের হোসেন শেখ(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুল শাহিন শেখের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সে পানিতে ডুবে মারা যায়।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জোবায়ের হোসেনের মা বাড়ির পাশে তাল গাছ থেকে তালের পাতা কাটছিলেন। এসময় শিশু জোবায়ের বাড়িতে খেলা করছিলেন। এক পর্যায়ে শিশুটি হাটতে হাটতে মায়ের কাছে যাওয়ার সময় সবার অগোচরে বাড়ির উঠান বরাবর একটি মৎস্য ঘেরের ক্যানেলে পানিতে পড়ে যায়।

খোঁজাখোঁজির এক পর্যায়ে মৎস্য ঘেরের ক্যানেল থেকে উদ্ধার করে তৎক্ষণাৎ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

শিশু জোবায়েরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ