সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

চালকসহ ৮ কর্মীকে ওমরাহ করতে পাঠাল আমিরাতের স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে চালকসহ আটজন কর্মীর ওমরাহ পালনের ব্যবস্থা করেছে জেমস মর্ডান একাডেমি নামে একটি স্কুল।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল নার্গিস খামবাত্তাই বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও রমজান মাস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের।

প্রিন্সিপাল নার্গিস খামবাত্তাই বলেন, রমজানের সময় আমাদের স্কুলে বেশ কয়েকটি রীতি ও অনুষ্ঠান পালন করা হয়। একটি রীতি হলো সহকারী কর্মীদের জন্য বার্ষিক ওমরাহ প্যাকেজ, যেটি আমাদের শুভাকাঙ্খীদের অনুদানের কারণেই সম্ভব হয়েছে। চলতি বছর শিক্ষার্থীদের আনা-নেওয়া করা বাসের চালকসহ আটজন কর্মীকে বাছাই করা হয়েছে। একজন চালক তার সন্তানদেরও নিয়ে গিয়েছিলেন।

তিনি বলেন, স্কুল কমিউনিটির এসব উদ্যোগ দেখতে খুবই ভালো লাগে। রমজানের সময় আরেকটি অনুষ্ঠান আমাদের একত্রিত করে, সেটি হলো বার্ষিক ইফতার। এটি স্কুলের কর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের একত্রিত করে। এদিন সবাই একসঙ্গে ইফতার করেন।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসে আমিরাতের প্রায় সব স্কুলেই বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়। এ সময় বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ততা বাড়াতে হাতে-কলমে শিক্ষা পেয়ে থাকে শিক্ষার্থীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ