সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বিশ্বজুড়ে করোনায় আরও ৪৮৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৬১৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৩২ জন।

শুক্রবার (৩১ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৫ জনের এবং আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮৮২ জন।

এছাড়া ভারতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৯১ জন এবং মৃত্যু হয়েছে ১০০ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ১২৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬০ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের।

একইসময়ে কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ৫০২ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১৭২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ১৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছে ৬৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। বসনিয়া ও হার্জেগোভিনায় আক্রান্ত হয়েছে ১০৩ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। সুদানে আক্রান্ত হয়েছে ২৩ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৪৮০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২৯ হাজার ৯২৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ২৭৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ