সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মুফতী নুর আহমদের ইন্তেকালে চরমোনাই পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাটহাজারী মাদরাসার প্রধান মুফতী আল্লামা নুর আহমদের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলস্নামা নুরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর, জাতীয় তাফসীর পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

চরমোনাই পীর বলেন, মুফতী নূর আহমদ একজন দেশের বরেণ্য এবং প্রথিতযশা আলেমেদ্বীন ছিলেন। তাঁর ইন্তেকালে ইসলাম, দেশ ও মানবতার অপুরণীয় ক্ষতি সাধিত হলো। দেশবাসী একজন প্রথিতযথা আলেমেদ্বীনকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। তিনি দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজ কবুল কের জান্নাতবাসী করুন এবং পরিবার পরিজনকে সবর করার তৌফিক দিন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ