সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

পাকিস্তানে বিনামূল্যে খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের করাচিতে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। এসময় মানুষের অতিরিক্ত চাপে খাদ্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে আট নারী ও তিনজন শিশু রয়েছে বলে জানা গেছে। খবর আল-জাজিরার।

শুক্রবার রেশন বিতরণের সময় আচমকাই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর তখনই ভিড়ের মধ্যে পদদলিত হন অনেকে। বহু নারী ও শিশুকে দেখা যায় অচেতন হয়ে পড়তে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা রয়েছে।

জানা গেছে, বিনামূল্যে রেশনের খবর পেয়ে অনেকেই ঘটনাস্থলে হাজির হন। আর তখনই ঘটে ওই দুর্ঘটনা। এই ঘটনায় করাচি পুলিশ এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, আর্থিক সঙ্কটে ধুঁকছে পাকিস্তান। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। কিছু দিন আগে, কয়েক হাজার ময়দার বস্তা ট্রাক থেকে লুট হয়েছিল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ