সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত আরও ২০ জন।

শুক্রবার (৩১ মার্চ) সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনিতে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, জেবল আল-আহমার নামে ওই সোনার খনি ধসে ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বার্তা সংস্থা এসইউএনএ জানিয়েছে, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনির কূপের ভেতর সোনার সন্ধান করছিলেন। ঐ ভারী যন্ত্রপাতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।

সুদান একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। কিন্তু নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় সেখানে প্রায় খনি ধসের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ২০২১ সালে দেশটির পশ্চিম কর্ডোফান প্রদেশে একটি বিলুপ্ত সোনার খনি ধসে ৩১ জন নিহত হয়েছিল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ