সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

এম এম এনামুল হকের জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি আলহাজ এম এম এনামুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২ এপ্রিল) সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে (৬৩ নং রোড) দেশের স্বনামধন্য এই ব্যবসায়ীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে ।

দেশের আবাসন ব্যবসা খাতের অন্যতম এ পথিকৃতের জানাযার আগ মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য এবং মরহুমের জন্য দোয়া চেয়ে নেন তার দুই সন্তান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক নাবিল। এ সময়
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

হাজারো মুসল্লির সাথে তার জানাজায় শরীক হোন ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী, ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক-ব্যবসায়ীদের প্রতিনিধিরা।

শনিবার দিবাগত রাত ১১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আলহাজ এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম আবাসন শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি সফল এই ব্যবসায়ী ইসলামের খেদমতসহ নানান সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

এম এম এনামুল হকের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ ১৯৯৩ সাল থেকে দেশের জনসাধারণের আবাসিক সমস্যার সমাধান, সামাজিক দায়িত্ব পালন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং একই সঙ্গে চৌকস কর্মী বাহিনী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি বাংলাদেশের আবাসন শিল্প খাতের পথিকৃৎদের একজন। তিনি মিডিয়া উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ইসলাম প্রসারে বহু মসজিদ, মাদরাসা, এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠান তৈরি করে গেছেন তিনি।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ