সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ময়মনসিংহ চরখরিচা মাদরাসায় দুই দিনব্যাপী লিখন-পঠন কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: পবিত্র রমজান মাসে চলমান বিশেষ দু’টি কোর্সে লিখন-পঠন কর্মশালার আয়োজন করছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া মাহমুদিয়া চরখরিচা, মোমেনশাহী।

আগামী বুধ ও বৃহস্পতিবার ( ৫,৬ এপ্রিল) দুই দিনব্যাপী চলবে এই কর্মশালা।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, অদ্রির পরিচালক বি এম হারিস, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম।

কর্মশালাটি ময়মনসিংহ ও আশপাশের মাদরাসা শিক্ষার্থী এবং আলেমদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান জামিয়া মাহমুদিয়া চরখরিচা’র মুহতামিম মাওলানা মাসরুর হাসান।

তিনি বলেন, সুন্দর আগামী গড়তে প্রশিক্ষিত প্রজন্ম গড়া আবশ্যক। রমজানের ছুটিকে কাজে লাগাতে প্রতি রমজানেই বিভিন্ন কর্মশালার আয়োজন করে জামিয়া মাহমুদিয়া চরখরিচা। এই কর্মশালার গুরুত্বপূর্ণ একটি অংশ বাংলাভাষা ও সাহিত্য চর্চা। প্রতিবারের মতো এবারও দেশের স্বনামধন্য সাহিত্যিক, সাংবাদিক ও লেখকরা প্রশিক্ষণ প্রদান করবেন। ময়মনসিংহ ও আশপাশের মাদরাসা শিক্ষার্থী এবং আলেমদের জন্য যেহেতু এই কর্মশালা সম্পূর্ণ উন্মুক্ত থাকছে তাই আমি আহ্বান করবো তারা যেন এতে অংশ নিয়ে নিজেদের মেধার বিকাশ ঘটায়।

লোকেশন: শম্ভুগঞ্জ হতে পরাণগঞ্জ রোডে ১০ কি.মি. দূরত্বে চরখরিচা গ্রামে উক্ত জামিয়া অবস্থিত। ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন ০১৯১১৬৫৬৫৪১, ০১৬২০ ৯৩৭০৮৮ নাম্বারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ