সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

খুলনার লবনচরার থানাধীন ডেসটিনির পরিত্যক্ত মাঠ থেকে দুপুর আড়াইটার দিকে মো: রাফি ইসলাম নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে লবনচরা থানাধীন ডেসটিনির পরিত্যক্ত মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালকের নাম মো: রাফি ইসলাম। খুলনার দৌলতপুর এলাকায় বসবাস করত সে।

নিহত রাফি ইসলাম তালা উপজেলার শুকদেবপুর তেতুলিযা গ্রামের বাসিন্দা জনৈক আজিজুল ইসলামের ছেলে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, স্থানীয়রা দুপুর আড়াইটার দিকে ডেসটিনির পরিত্যক্ত মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি আরও বলেন, মৃত রাফি পেশায় একজন ইজিবাইক চালক। গতকাল রবিবার বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যায়নি। রাফি যে ইজিবাইক চালতো সেটিরও খোঁজ পাওয়া যাচ্ছেনা। তার শরীরে ধারালো কোন অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

উপ পুলিশ কমিশনার দক্ষিণ মো: তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইজিবাইক চালক রাফি সাতক্ষীরার বাসিন্দা। সে খুলনার দৌলতপুরে থেকে ইজিবাইক চালাত।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে রবিবার রাতে লবনচরা থানা এলাকার নির্জন জায়গায় ছদ্মবেশী যাত্রী তাকে এখানে নিয়ে আসে। ভারী বস্তু দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করা হয়। এরপর নাক ও মুখে রড দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। প্রথমে মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে রাফির ব্যবহৃত মোবাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। রাফির বাবা মাকে খবর দেওয়া হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ