সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকর্মীসহ অন্তত ১৭ জন সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সানী সরকার জানান, আগুনের ঘটনায় আহত হয়ে আমাদের হাসপাতালে এখন পর্যন্ত ২৫ জনেরও বেশি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৭ জন চিকিৎসাধীন। হাসপাতালে আসা আহতদের মধ্যে আমরা ১৭ জনের নাম অ্যান্ট্রি করতে পেরেছি। শুরুর দিকে রোগীর চাপ বেশি থাকায় বাকিদের নাম অ্যান্ট্রি করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে বেশির ভাগই ফায়ার সার্ভিস কর্মী ছিলেন।

তিনি আরও জানান, একজনের মারাত্মক ইনজুরি ছিল, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। বাকি যারা আছে মোটামুটি স্টেবল। তাদের একজনের সাতটি সেলাই লেগেছে।

মেডিকেল অফিসার ডা. সাহিদুল ইসলাম জানান, আমাদের হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের অধিকাংশই মোটামুটি ভালো আছেন। কোনোরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় কেউ নেই। তাদের সেবায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা তৎপর আছেন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ