আলহাজ মাওলানা আজিজুল হক।। কুরআন মাজিদে যাকাতের খাত নির্ধারিত করে দেওয়া হয়েছে। এখাত ছাড়া অন্য কোথাও যাকাত প্রদান করা জাযয়ে নয়। ইরশাদ হয়েছে-যাকাত তো কেবল নিঃস্ব,অভাবগ্রস্ত ও যাকাতের কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য,যাদের মনোরঞ্জন উদ্দেশ্য তাদের জন্য,দাসমুক্তির জন্য,ঋণগ্রস্তদের জন্য,আল্লাহর পথে জিহাদকারী ও মুসাফিরের জন্য। এ আল্লাহর বিধান।
আল্লাহ সর্বজ্ঞ,প্রজ্ঞাময়।(সূরাঃতাওবা,আয়াতঃ৬০) ১.যে দরিদ্র ব্যক্তির কাছে অতি সামান্য মাল আছে, অথবা কিছুই নেই,এমনকি একদিনের খোরাকীও নেই এমন লোক শরীয়তের দৃষ্টিতে গরীব। তাকে যাকাত দেওয়া যাবে।(বেহেশতী যেওর)
২.যে ব্যক্তির কাছে যাকাতযোগ্য সম্পদ অর্থাৎ সোনা-রূপা,টাকা-পয়সা,বাণিজ্যদ্রব্য ইত্যাদি নিসাব পরিমাণ আছে সে শরীয়তের দৃষ্টিতে ধনী। তাকে যাকাত দেওয়া যাবে না।(আহকামুল ফিকহ্) ৩.অনুরূপভাবে যে ব্যক্তির কাছে যাকাতযোগ্য সম্পদ নিসাব পরিমাণ নেই,কিন্তু অন্য ধরনের সম্পদ যাতে যাকাত আসে না যেমন ঘরের আসবাবপত্র,পরিধেয় বস্ত্র,জুতা,গার্হস্থ সামগ্রী ইত্যাদি প্রয়োজনের অতিরিক্ত এবং নিসাব পরিমাণ আছে তাকেও যাকাত দেওয়া যাবে না।(মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস,৭১৫৬)এই ব্যক্তির উপর সদকায়ে ফিতর ওয়াজিব।
৪.যে ব্যক্তির কাছে যাকাতযোগ্য সম্পদও নিসাব পরিমাণ নেই এবং প্রয়োজনের অতিরিক্ত অন্য ধরনের মাল-সামানাও নিসাব পরিমাণ নেই এই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে।(মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস১০৫৩৬) ৫.যে ব্যক্তি এমন ঋণগ্রস্থ যে,ঋণ পরিশোধ করার পর তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে না তাকে যাকাত দেওয়া যাবে। (আহকামে যিন্দেগি)
৬.কোনো ব্যক্তি নিজ বাড়িতে নিসাব পরিমাণ সম্পদের অধিকারী,কিন্তু সফরে এসে অভাবে পড়ে গেছে বা মাল-সামান চুরি হয়ে গেছে এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। তবে এ ব্যক্তির জন্য শুধু প্রয়োজন পরিমাণ গ্রহণ করাই জায়েয,এর বেশি নয়।(আহকামুল ফিকহ্) ৭.যাকাতের টাকা এমন দরিদ্রকে দেওয়া উত্তম যে দ্বীনদার। দ্বীনদার নয় এমন লোক যদি যাকাতের উপযুক্ত হয় তাহলে তাকেও যাকাত দেওয়া যাবে। কিন্তু যদি প্রবল ধারণা হয় যে,যাকাতের টাকা দেওয়া হলে লোকটি সে টাকা গুনাহের কাজে ব্যয় করবে তাহলে তাকে যাকাত দেওয়া জায়েয নয়।(আহকামুল ফিকহ্)
৮.যাকাত শুধু মুসলমানদেরকেই দেওয়া যাবে। হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান বা অন্য কোনো অমুসলিমকে যাকাত দেওয়া হলে যাকাত আদায় হবে না। তবে নফল দান-খায়রাত অমুসলিমকেও করা যায়।(মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস৭১৬৬) ৯.যাকাতের টাকা যাকাতের হক্বদারদের নিকট পৌঁছে দিতে হবে। যাকাতের নির্ধারিত খাতে ব্যয় না করে অন্য কোনো জà