বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় বিআরএফের আব্বাস উদ্দিন শায়ক

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হওয়ায় ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। তবে কি কারণে সার্ভার ডাউন হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

আজ বুধবার ১২টায় সার্ভার ডাউন হলেও বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত তা পুনরায় চালু করা যায়নি।

জানা যায়, সার্ভার ডাউনের কারণে চেক ক্লিয়ারিং-সহ স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি ব্যাহত হয়েছে। কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনের সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থাও বন্ধ রয়েছে। এনপিএসবি'র মাধ্যমে দৈনিক ৪০০ কোটি টাকার লেনদেন হয়। এটি অফলাইন থাকলে, এসব লেনদেন স্থগিত থাকে। অর্থাৎ বেলা ১২টার পর থেকে এটিএম বুথগুলোতে লেনদেন বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভোক্তভোগী জয়নাল বলেন, জরুরি কাজের জন্য ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে এসেছিলাম। কিন্তু টাকা উঠাতে পারিনি।

এ বিষয়ে বেসরকারি একটি ব্যাংকের এমডি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপাতত কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট স্থগিত রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ