সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

নেত্রকোনায় সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় সিএনজি ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

জানা গেছে, ময়মনসিংহ থেকে একটি যাত্রীবাহী সিএনজি নেত্রকোনায় আসার পথে ও নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গৌরীপুর উপজেলার শিংজানি গ্রামের তোলা মিয়া ছেলে সিএনজি চালক ওয়াসিম মিয়া (৩৫) ও বারহাট্টায় উপজেলার সুমন চৌহান (বিজিবি সদস্য) ঘটনাস্থলেই নিহত হন। সুমন চৌহান রংপুরে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন অপর সিএনজি যাত্রী আব্দুস সামাদের ছেলে মোফাজ্জল হোসেন ও গৌরীপুরের আবুল কাশেমের ছেলে আল মামুন। তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ বলে জানা গেছে স্থানীয় পুলিশ সূত্রে।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি কার্যক্রম সম্পন্ন হলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ