সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

কোন মুসলামনকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক বিচারপতি শাইখুল ইসলাম হযরত তাকী উসমানী হাফি. বলেন, কোন মুসলামনকে কষ্ট দেওয়া, তার অন্তরে ব্যাথা দেয়া কবিরা গুনাহ। আমরাতো শুধু নেশা করা, জিনা করাকে গুনাহের কাজ মনে করে থাকি; অথচ কোন মুসলমানকে কষ্ট দেয়াও কবীরা গুনাহ্।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- মুসলমানতো ঐ ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। মুখে যা আসে তাই বলে ফেললাম, মনে যা আসে তাই বলে ফেললাম, আমার দ্বারা অন্য মানুষ কষ্ট পেলো, নিরাপদ নয়; তাহলে কেমন মুসলমান আমরা?

মুসলমানের হাত ও জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকার কথা অথচ আমরা অন্যকে কষ্ট দেয়াকে গুনাহই মনে করি না।

হাদিসের ভাষায়

وَعَن عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ الله عَنهُمَا، عَنِ النَّبيّ ﷺ، قَالَ: «المُسْلِمُ منْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللهُ عَنْهُ». مُتَّفَقٌ عَلَيهِ

আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই, যার জিভ ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে।

আর প্রকৃত মুহাজির (দ্বীনের খাতিরে স্বদেশ ত্যাগকারী) সেই, যে আল্লাহ যে সব কাজ করতে নিষেধ করেছেন, তা ত্যাগ করে।’’ [বুখারি১০, ৬৪৮৪, মুসলিম ৪০, নাসায়ি ৪৯৯৬, আবু দাউদ ২৪৮১, আহমদ ৬৪৫১, ৬৪৭৮, ৬৭১৪, ৬৭৫৩, ৬৭৬৭, ৬৭৭৪, ৬৭৯৬, দারেমি ২৭১৬]

-এটি