সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

খুলনায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো: দেলোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে তাকে নগরীর সাচিবুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শিশুকন্যা মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। ৫ এপ্রিল সকালে ওই শিশুটি নানা বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলো। বাড়িতে কেউ না থাকার সুযোগে দেলোয়ার গাজী শিশুটির ঘরের ভেতর প্রবেশ করে ঘুম থেকে জাগিয়ে কাপড়-চোপড়, মেহেদী ও জুতা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে দেলোয়ার গাজী দ্রুত পালিয়ে যায়। ঘটনা জেনে শিশুটির মা দেলোয়ারকে আসামি করে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। র‌্যাব জানতে পেরে আসামীকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ জানতে সক্ষম হয়, আসামি খুলনার লবনচরা থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত বলে সে স্বীকার করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ