শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নতুন করে হামলা না চালানোর ঘোষণা ই*সরাইলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজা উপত্যকা ও লেবাননে নতুন করে আর হামলা চালাবে না ই*সরায়েল। এক ঘোষণায় ই*সরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ‘এ মুহূর্তে আমাদের অপারেশন শেষ।’

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘উত্তেজনা বৃদ্ধি পাক কেউ এখন এমনটা চায় না। ’

তিনি আরও বলেছেন, ‘অন্তত আগামী কয়েক ঘণ্টা শান্তির জবাব শান্তির মাধ্যমেই দেওয়া হবে।’

পবিত্র আল-আকসা মসজিদে টানা দুই দিন ই*সরায়েলি পুলিশ তাণ্ডব চালানোর পর গত বুধবার ও বৃহস্পতিবার ই*সরায়েলে রকেট হামলা চালায় হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবানন থেকে রকেটগুলো ছোড়া হয়।

এর জবাবে লেবানন ও গাজায় বিমান হামলা চালায় ই*সরায়েল। দখলদার ই*সরায়েলি সেনারা হামলা চালানোর পর ‘উত্তেজনা’ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল।

তবে শুক্রবার (৭ এপ্রিল) ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা নতুন করে আর হামলা চালাবে না।

এদিকে দক্ষিণ লেবাননে ই*সরায়েলি হামলার যে লক্ষ্যবস্তুগুলো, সেটি ছিল উন্মুক্ত স্থান। আল জাজিরার জেইনা খোদরের মতে, উত্তেজনা এড়াতেই ই*সরায়েল হামলার জন্য উন্মুক্ত স্থান বেছে নিয়েছে।

বৈরুতে থাকা খোদর বলেছেন, এটি সত্যিই ইঙ্গিত দেয় যে ই*সরায়েল উত্তেজনা চাচ্ছে না।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ