সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

জীবনের শেষ সুন্নতের উপর আমলের পিপাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

বলছিলাম হজরত মাওলানা ঈসা রাহিমাহুল্লাহু তায়ালার কথা। উপরে বলা হয়েছে তিনি পেনশন নেওয়ার জন্য ইলাহবাদে আসতেন। একবারের ঘটনা। হজরত কারি হাবিব আহমাদ রাহিমাহুল্লাহু তায়ালাকে উদ্দেশ্য করে বলতেছেন, ‘কারি সাহেব! নিজের ক্ষমতা ও ইচ্ছার মাধ্যমে জীবনের যেসব সুন্নত পালন করার সুযোগ ছিলো আলহামদুলিল্লাহ সেগুলোর উপর আল্লাহ তায়ালা আমল করার সুযোগ করে দিয়েছেন।

গুরুত্বের সাথেই জীবনভর আমল করে আসছি। কিন্তু একটি সুন্নত আছে যেখানে আমার ক্ষমতা ও ইচ্ছার কোনো দখল নেই। আমার মনটা চায় সেটির উপর আমল করতে। কিন্তু সেটি আমার ক্ষমতার বাইরের সুন্নত।

সেই সুন্নতটি হলো, হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমারও ইচ্ছা উক্ত সুন্নতের উপরে আমল হোক। কিন্তু এটি তো আমার ক্ষমতা অধীন নয়। কিন্তু আল্লাহ তায়ালার জন্য এটি কঠিন কিছু না। তিনি চাইলে উক্ত সুন্নতের উপর আমাকে আমল করাতে পারেন।’

বর্ণনাকারী বলেন, পরবর্তীতে হজরতের প্যারালাইসিস রোগ দেখা দিয়েছিলো। থেমে থেমেই রোগটি ভেসে ওঠতো। অবশেষে উক্ত রোগেই নিজের আশা আকাক্সক্ষা অনুযায়ী ৬৩ বছর বয়সে তিনি পরকালে পাড়ি জমান। একজন সত্যিকারের সুন্নতপ্রেমীর মনে যে পিপাসা ছিলো আল্লাহ তায়ালা সেটিকে নিবারণ করেছেন। তাঁর মনের আশাকে পূর্ণ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ