সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

না খেয়ে কেউ মারা গেছে প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১৪ বছরে দেশে একজন মানুষ না খেয়ে মারা গেছে এটি যদি কেউ বলতে পারেন, কোনো বিএনপি নেতাকর্মী প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব।

আজ শনিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় কদমতলী থানা ও ৫২, ৫৮, ৫৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শেষে তিনি এই কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের কিছু পত্রিকা, কিছু মিডিয়া প্রমাণ করতে চায় বাংলাদেশের খুব গরিব অবস্থা। বাংলাদেশের মানুষের শান্তি নাই। বাংলাদেশের মানুষের সুখে নাই। তারা বোঝাতে চায়, রাজাকার-আল বদর-পাকিস্তানের লেজুরবৃত্তিকারী জামায়াত-বিএনপি নেতাদের সঙ্গে সুর মিলিয়ে; ‘বাংলাদেশ করে লাভ হয়নি-পাকিস্তানই ভালো ছিল’, তারা মনবতার শত্রু-বাংলাদেশের শত্রু।

ইভিএমের বিষয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, ইভিএম পদ্ধতি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনকে স্বাধীন করা হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। এ কারণে বিএনপির এখন আন্দোলনের কোনো ইস্যু নেই। তাই দল‌টি সিদ্ধান্তহীনতায় ভুল পথে হাঁটছে।

তিনি ব‌লে‌ন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যেতে চায়। অপর‌দি‌কে বিএনপি জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় যে‌তে চায়।

এ সময় দলীয় নেতাকর্মী‌দের প্রতি বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থেকে যেকোনো প্রয়োজনে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ