শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ২১তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ২১তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার দুপুর ২টা ৩০ মিনিটে ফলাফল প্রকাশ করা হয়।

এসময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী মহাপরিচালক আল্লামা নূরুল হুদা ফয়েজীর কাছে ফলাফল হস্তান্তর করেন। ২১তম কেন্দ্রীয় পরীক্ষায় মোট ১৪ হাজার ৬শ’ ত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পাশের হার ৯১.০৮%।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি শুকরিয়া আদায় করে বলেন, একটি সুখী সমৃদ্ধ ও আলোকিত সমাজ বির্নিমানে দ্বীনি শিক্ষার বিকল্প নেই।

মূলত এ উদ্দেশ্যকে সামনে রেখেই মরহুম পীর সাহেব র. গত শতাব্দীর শেষ দিকে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করে গেছেন। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে এ বোর্ডের মাধ্যমে হাজার হাজার মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। তারা বোর্ডের সিলেবাস বাস্তবায়ন করছেন, প্রশিক্ষণ গ্রহণ করছেন, নিয়মতান্ত্রিকভাবে হিফজ বিভাগ ও কিতাব বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছেন। মাদরাসাগুলোর তালীম তারবিয়াতের মানোন্নয়নে বোর্ড গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়াও দেশজুড়ে শিশুদের জন্য কুরআনী মক্তব ও বয়স্কদের জন্য কুরআন ও ফরজিয়াত শিক্ষায় ভূমিকা রাখছে।

এসময় তিনি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী, পরীক্ষক ও মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পীর সাহেব চরমোনাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। কেন্দ্রীয় পরীক্ষা সুচারুরূপে আঞ্জাম দেয়ায় বোর্ডের সংশ্লিষ্ট দায়িত্বশীল ও কর্মকর্তা-কর্মচারীদের শুকরিয়া জ্ঞাপন করেন। এছাড়াও তিনি দেশের সকল সচেতন মাদরাসা কর্তৃপক্ষকে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সাথে সম্পৃক্ত হয়ে সিলেবাস বাস্তবায়ন ও নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মুফতি সৈয়দ এছহাক মুহা. আবুল খায়ের, মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব আল্লামা মুজিবুর রহমান কালিশুরী, উপ মহা পরিচালক (প্রশাসন) মাওলানা মুহাম্মাদ শামসুদ দোহা তালুকদার, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মুফতি আব্দুল আজীজ কাসেমী, মুফতি জহিরুল ইসলাম কাসেমী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ