সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

রোজা আমাকে ইসলামের আসল চেহারা দেখিয়েছে: জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পবিত্র রমজান মাসে রোজা রাখার সময় মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ তাকে ‘ইসলামের আসল চেহারা’ দেখিয়েছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে তিনি যে উদারতা দেখেছেন তাকে তিনি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে আখ্যা দিয়েছেন। খবর আনাদোলু।

গত বুধবার ইউএন নিউজের আরবি পরিষেবাকে দেওয়া একটি সাক্ষাৎকারে গুতেরেস বলেন, রমজানে মুসলমানদের সঙ্গে সাক্ষাতের সময় আমি তাদের মধ্যে যে শান্তি ও সংহতি অনুভব করেছি, শরণার্থীদের প্রতি উদারতা ও আতিথেয়তার যে রূপ প্রত্যক্ষ করেছি, আবার শরণার্থীদের মধ্যে যে স্থিতিস্থাপকতা ও সাহস দেখেছি- সবগুলোই অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল। আমি মনে করি, এটাই ইসলামের আসল চেহারা।

পবিত্র রমজান মাসে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সফর জাতিসংঘ প্রধানের বার্ষিক ঐতিহ্যের অংশ হিসাবে পরিগণিত হয়ে আসছে। এরই অংশ হিসেবে আগামী সপ্তাহে তিনি সোমালি সফরে যাবেন। এর আগেই মুসলিমদের সম্পর্কে তার এ মন্তব্য এসেছে।

ইউএনএইচসিআর প্রধান হিসাবে শরণার্থী শিবিরে তার বার্ষিক সফর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গুতেরেস বলেন, যখন আমি জাতিসংঘ মহাসচিব হয়েছিলাম, তখন আমি ভেবেছিলাম যে এই ঐতিহ্য বজায় রাখা উচিত। এখন আমি উপলব্ধি করতে পারছি, কেবল শরণার্থী সম্প্রদায়ের ওপরই নয়, বরং মুসলিম সম্প্রদায়ের যারাই কোনো না কোনো সমস্যায় ভুগছে, সবার প্রতিই দৃষ্টি নিবদ্ধ করা উচিত।

গুতেরেসে বলেন, আমি মনে করি শান্তির জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার এটাই মুহূর্ত। এর মাধ্যমেই আমরা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস শান্তি আমরা পেতে পারি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ