শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

অন্তরে খোদাভীতি না থাকলে পাপের প্রবণতা তৈরি হয় : মুফতী ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অন্তরে খোদাভীতি না থাকলে মানুষের মধ্যে পাপ প্রবণতা তৈরি হয়। তার পক্ষে সব ধরনের অপরাধ করা সহজ হয়ে যায়। দূর্ণীতি, দুঃশাসন, ভোটচুরি, অর্থপাচার রোধকল্পে খোদাভীতির বিকল্প নাই। রমাদান খোদাভীতি অর্জনের মাস। এই মাসে কুরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের লক্ষ্যে। তাই বেশি বেশি কুরআন তিলাওয়াত ও সিয়াম সাধনার মাধ্যমে অন্তরে তাকওয়া অর্জন করতে হবে। ঐতিহাসিক বদরের চেতনায় উজ্জীবিত হয়ে অন্যায় অনাচারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে।

আজ রবিবার ৯ এপ্রিল রাজধানীর ফার্স হোটেল এন্ড রিসোর্টসের রিক্রিয়েশন লাউঞ্জে ১৭ই রমাদান "ঐতিহাসিক বদর দিবস সম্পর্কে আলোচনা সভা, বিশিষ্টজন ও মুজাহিদ প্রজন্ম যুবক ভাইদের নিয়ে ইফতার মাহফিল" শীর্ষক অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম উপরোক্ত মন্তব্য করেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিবের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শায়খে চরমোনাই আরও বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য খোদাভীরু শাসকের বিকল্প নাই। স্বাধীনতার অর্ধ শতাব্দি পরেও স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি আপামর জনতা। তাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ