সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ঈদুল ফিতরে সরকারি ছুটি ১ দিন বাড়বে কি না জানা যাবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা ১ দিন বিশেষ ছুটি পাবেন কি না, তা জানা যাবে আজ (১০ এপ্রিল) সোমবার । আজ মন্ত্রিপরিষদের বৈঠকে ২০ এপ্রিল বিশেষ ছুটি থাকছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলে বিশেষ ছুটি দেবেন কি না তা চূড়ান্ত হবে। ছুটি ঘোষণা করা হলে টানা ৫ দিন ছুটি পাবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে কোনো ছুটি দেননি। এবারও না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির থাকবে, যার মধ্যে দুদিন পড়েছে শুক্র ও শনিবার। সরকার এবারের রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে। ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রবিবার) ঈদের নির্ধারিত ছুটি। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি রয়েছে। কিন্তু এই শবেবরাত ও ঈদের ছুটির মাঝখানে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। ওইদিন ছুটি ঘোষণা করা হলে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি আরও একদিন বাড়বে।

‘ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা’ বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ