সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ সোমবার (১০ এপ্রিল) বোর্ডের সদর দফতর গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসা থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।

গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন ও গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।

ফলাফলে পাশের হার ৯০.৩৮। মুমতাজ ৩৫. ৯৫। জায়্যিদ জিদ্দান ২৫.৭৯। জায়্যিদ ১৫.৭৪। মকবুল ১২. ৯। রাসিব ৯.৬২।
ফজিলত জামাতে পাসের হার ৮৬.৫ %, মুমতাজ ১১.১%। সানবিয়ায়ে উলিয়া জামাতে পাসের হার ৬৯.১১%, মুমতাজ ৮.৬%, সানাবিয়ায়ে আম্মাহ জামাতে পাসের হার ৭৫.৪৭%, মুমতাজ ১১.৬৮%।

মুতাওয়াসসিতা জামাতে পাসের হার ৮৩.৯৪%, মুমতাজ ২৩.৮৪%। ইবতিদাইয়্যাহ জামাতে পাসের হার ৮৮.২%, মুমতাজ ২৬.৯২%। হিফজ খতমি গ্রুপে পাসের হার ৯৮.৩৩ %, মুমতাজ ৪৮.৮৫%। ১৫ পারা গ্রুপে পাসের হার ১-১৫ পাস ৯৪.১৪% মুমতাজ ৩৪.৩৮% ১৫ পারা গ্রুপ ১৬-৩০ পারা গ্রুপে পাস ৯৫.৫২%, মুমতাজ ৪৭.৭২%। কেরাত ইজরা পাসের হার ৯৮.৩%, মুমতাজ ৫৬.১৭%।

মুফতি রুহুল আমিন তার বক্তব্যে শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং আগামী দিনে যোগ্য আলেম হয়ে জাতির সামনে সঠিক বিষয় তুলে ধরবে এবং শান্তি প্রতিষ্ঠায় ও দেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মুফতি উসামা আমিন সঠিক সময়ে ফলাফল প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা আবদুল্লাহ, মাওলানা হায়াত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি নুরুল ইসলাম, মাওলানা রেজাউল হক, মুফতি মোহাম্মদ তাসনীম প্রমুখ।

ফলাফল দেখার পদ্ধতি: www.gawhardangaboard.com বোর্ড এর ওয়েবসাইটে প্রবেশ করে মেনুবার থেকে ফলাফলে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।

-এটি