সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

টালবাহানা করলেও সরকারকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ যতই টালবাহানা করুক, তাদের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে। সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন আন্দোলনের মাধ্যমে তাদের প্রতিহত করা হবে।’

আজ সোমবার (১০ এপ্রিল) শাহাজাহানপুর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন। আব্বাসের শহাজানপুরের বাসায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শুধু বিএনপি নয়, দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে। এই আন্দোলন দেশকে একনায়কতন্ত্র থেকে রক্ষার আন্দোলন। দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই শাহাজাহানপুর থেকে এরশাদ বিরোধী আন্দোলনসহ অনেক আন্দোলনের সূত্রপাত। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার আন্দোলন এইখান থেকেই শুরু হবে।’

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ওয়ার্ড কাউন্সিলর মির্জা আসলাম আসিফ, সাবেক কমিশনার জনাব মির্জা খোকন, যুবদলের সাবেক যুগ্মসম্পাদক মাসুদ আহম্মেদ মিলন, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্মআহবায়ক মোশারফ হোসেন খোকন, মনির হোসেন চেয়ারম্যান, লিটন মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামিলুর রহমান নয়ন, সাইফুল্লাহ খালিদ রাজন, শ্রমিক দলের যুগ্মসম্পাদক মুস্তাফিজুর রহমান মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ আহমেদ মিন্টু, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির উদ্দিন