সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

অমুসলিমদের প্রবেশ নিষেধ আল-আকসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। মঙ্গলবার নাবলুসে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদী দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

গত কয়েক দিন ধরে চলা সহিংসতার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এরপরই তিনি জানান, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত আল-আকসা প্রাঙ্গনে আর কোনো অমুসলিমকে প্রবেশ করতে দেওয়া হবে না। খবর আরব নিউজ ও ডেইলি সাবাহ’র।

ইসরাইলের ক্রমবর্ধমান মৌলবাদী বসতি স্থাপনকারী ক্ষমতাসীনরা আল-আকসা নীতি মেনে চলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন নেতানিয়াহুর উগ্রপন্থী পুলিশমন্ত্রী ইতামার বেন-গিভির।

তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিন।

গত এক বছর ধরে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ অনেক বেড়েছে। আর এবার রমজান মাস আসার পর উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পবিত্র রমজানে পাসওভার উপলক্ষে ইহুদিরা আল-আকসায় প্রবেশের চেষ্টা চালিয়েছে।

গত সপ্তাহে আল-আকসা মসজিদের ভেতর ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি পুলিশ। এর জেরে নতুন করে সহিংসতা বাড়ে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ