সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইবতিদাইয়্যাহ বালিকা শাখায় দেশ সেরা লালবাগের আয়েশা সিদ্দীকা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে ইবতিদাইয়্যাহ (প্রাইমারি) মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার আয়েশা সিদ্দীকা (রা.) মহিলা মাদরাসা, আমলিগোলা, লালবাগের নাফিজা ইসলাম। তার প্রাপ্ত নম্বর ৫৯৪।

এছাড়া ২য় স্থান অধিকার করেছে পিরোজপুর জেলার দারুল উলুম বালিপাড়া কওমী মাদরাসা মহিলা শাখা, ইন্দুরকানীর মোসা: সাবিহা। তার প্রাপ্ত নম্বর ৫৯১। ৩য় স্থান অধিকার করেছে একই মাদরাসার আয়শা সিদ্দিকা। তার প্রাপ্ত নম্বর ৫৯০।

কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় গড় পাসের হার ৭৬.০৯% । মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইটে (www.wifaqedu.com) পাওয়া যাবে।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ