সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

শরহে বেকায়ার মহিলা শাখায় দেশ সেরা ঢাকার তালীমুল কুরআন বালিকা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে শরহে বেকায়ার মহিলা শাখায় প্রথম হয়েছেন ঢাকা জেলার তালীমুল কুরআন বালিকা মাদরাসা, যাত্রাবাড়ীর মালিহা আক্তার ফাতেমা। তার প্রাপ্ত নম্বর ৬৬১।

এছাড়া ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার রামপুরা জাতীয় মহিলা মাদরাসার জান্নাতুল মাওয়া রিপা। তার প্রাপ্ত নম্বর ৬৬০। ৩য় স্থান অধিকার করেছে গাজীপুর জেলার দারুল হিকমাহ মহিলা মাদরাসা, টঙ্গীর মোছাম্মৎ আয়েশা সিদ্দিকা। তার প্রাপ্ত নম্বর ৬৪৯।

কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় গড় পাসের হার ৭৬.০৯% । মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইটে (www.wifaqedu.com) পাওয়া যাবে।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

কেএল/

<