সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

হেফজশিক্ষক মাওলানা নূরুল আলমকে বাঁচাতে এগিয়ে আসুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাজীবন পড়িয়েছেন হেফজখানায়। থেকেছেন কুরআনের পরশে। গড়েছেন কোমলমতি হাফেজে কুরআন। বানিয়েছেন অসংখ্য কুরআনের পাখি। আজ তিনি অসহায়। ভুগছেন অসুস্থতায়। চিকিৎসার অভাবে ঘুরছেন মানুষের দারে দারে। ডান পায়ে স্পণ্ডসেন্স ও কানের পর্দা ফুটো হওয়ায় ঠিকমতো চলতে ও কোনো কথা শুনতে পান না তিনি।

হেফজশিক্ষক এ আলেমের নাম হাফেজ নূরুল আলম। বয়স ৩৯। গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কাজীপাড়ায়। বর্তমানে তিনি সাভার জেলার জিরানী বাজারে অবস্থান করছেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ভারতের মাদ্রাজে গিয়েছিলেন তিনি। কিন্তু টাকার অভাবে চিকিৎসা সমাপ্ত না করেই দেশে ফিরতে হয় তাকে।

ডাক্তার জানিয়েছে, দ্রুত চিকিৎসা না করলে তার ডান পা একেবারেই অকেজো হয়ে পড়বে। শ্রবণশক্তি হারিয়ে ফেলবেন আজীবনের জন্য। কোনোকিছুই শুনতে পাবেন না আর। চিকিৎসা বাবদ ডাক্তার সম্ভাব্য চার লাখ টাকার একটি বাজেট দিয়েছেন। এ সামান্য টাকার কারণে আজ তিনি কর্মক্ষম। স্ত্রী-সন্তান নিয়ে কঠিন কষ্টের মাঝে দিনাতিপাত করছেন।

এমন পরিস্থিতিতে হাফেজ নূরুল আলম দেশের বিত্তবান লোকদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সমাজের সামর্থবান লোকেরা যদি এগিয়ে আসে, তাহলে বেঁচে যেতে পারে একজন হাফেজে কুরআন। ফিরে পেতে পারেন তার কর্মক্ষমতা। বসতে পারবেন কুরআনের মাহফিলে। গড়তে পারবেন কুরআনের পাখি। আবারও পুন্যদ্যোমে চালিয়ে যাবেন তার প্রতিদিনের কাজ।

হাফেজ নূরুল আলমের সঙ্গে সব ধরনের যোগাযোগ ও টাকা পাঠানোর জন্য বিকাশ নাম্বার : ০১৭২২৭২১৭৮৮

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ