সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আজকের চট্টগ্রামগামী ট্রেন ‘সোনার বাংলা’র যাত্রা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেলের ঈদযাত্রার প্রথম দিন আজ (১৭ এপ্রিল) সোমবারে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। রোববার রাত ১০টায় রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ট্রেনটি উদ্ধার করে রাতের মধ্যে ঠিক করা সম্ভব হবে না। তাই আগামীকালকে এই ট্রেনে যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি আগামী বুধবার চালানো হবে।

ওই দিন ট্রেনটি শিডিউলে ছিল না। বিশেষ বিবেচনায় ওইদিন যাত্রীরা বুধবার একই টিকিটের ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তবে যারা বুধবার এই ট্রেনে যাবেন না, তারা চাইলে কাল অনলাইনে টিকিট ফেরত দিতে পারবেন বলেও জানান রেলওয়ে মহাপরিচালক।

প্রসঙ্গত, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রেনে আরেক ট্রেনের ধাক্কায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ