সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত নির্বিঘ্ন করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, এবার জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতিসহ ভিভিআইপিরা অংশ নেবেন বলে আমরা আশা করছি। এছাড়াও ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন। তাই এই আয়োজন নির্বিঘ্ন করা আমাদের লক্ষ্য।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত হয় এই সমন্বয় সভা । এতে সভাপতিত্ব করেন ডিএসসিসি মেয়র। সমন্বয় সভায় ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবারকার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমন্বয় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দফতর থেকে অংশগ্রহণকারী ব্যক্তিরা তাদের মতামত উপস্থাপন করেন। একটি সুশৃঙ্খল, সুন্দর ও সাবলীল ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তারা।

সমন্বয় সভায় স্পেশাল সিকিউরিট ফোর্সের (এসএসএফ) প্রতিনিধি নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় তুলে ধরেন। অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমান হাবিব, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জহিরুল ইসলাম, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী মেরীনা নাজনীন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার হাসান আরিফুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সাখাওয়াৎ হোসেন, ডিএমপির রমনার জোনের ডিসি শহিদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিছুর রহমান সরকার, র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, ঢাকা জেলার সিভিল সার্জন, ঢাকা জেলা প্রশাসন, এসবি, বিটিসিএল, গণযোগাযোগ অধিদফতরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

-একে