সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সোনার বাংলা ট্রেন দুর্ঘটনায় ৪ জন সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার জন্য চার জনকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (১৭ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় জন্যে ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদ, লোকো মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো. মহসিনকে (ঢাকা হেডকোয়ার্টার) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তদন্ত কমিটি তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান শরিফুল ইসলাম।

এর আগে, গতকাল (রোববার) রাতে রেলের পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা তদন্তে ডিটিও (চট্টগ্রাম) তারেক মোহম্মদ ইমরানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি দুমড়ে মুচড়ে লাইন থেকে ছিটকে যায়। এ দুর্ঘটনায় ৪০ জনের মতো আহত হন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ