সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। আগামীকাল পবিত্র শবে কদর উপলক্ষ্যে ছুটি। এরপরের দিন ২০ এপ্রিল নির্বাহী আদেশে একদিন ছুটি। আর ২১ থেকে ২৩ এপ্রিল, এই তিন দিন ঈদের ছুটি।

রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করা হয়েছে। ফলে মঙ্গলবার অফিস শেষ করে টানা ৫ অথবা ৬ দিনের ছুটিতে যাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও এক দিন বাড়বে। সেক্ষেত্রে মোট ছুটি হবে ৬ দিন। আর ২৯ রোজা শেষে ঈদ হলে মোট ছুটি থাকবে ৫ দিন।

ছুটি মোট ৫ দিন হলে ২৪ এপ্রিল আর ৬ দিন হলে ২৫ এপ্রিল আবার সরকারি অফিস চালু হবে। এদিন থেকে পুনরায় কর্মব্যস্ততায় ফিরবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরবর্তীকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে এ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‌এবার ২০ এপ্রিল সরকারি ছুটি হিসেবে থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা যাতে স্মুথ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ