সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

এতিম-অসহায়দের সঙ্গে ইফতার করলেন রোকেয়া মোমিন কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। রোকেয়া মোমিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কিশোগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৭ এপ্রিল) ২৫ রমজান এতিম ও অসহায় শিশু-কিশোরদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে রোকেয়া মোমিন কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মৌমিতা জান্নাত উপস্থিত ছিলেন।

রোকেয়া মোমিন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজসেবী মৌমিতা জান্নাত ইফতার শেষে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।

সমাজসেবী মৌমিতা জান্নাত এতিম অসহায় শিশুদের সঙ্গে ইফতার করে আবেগাফ্লুত হয়ে পড়েন। তিনি অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এতিম অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য, আল্লাহ তায়ালা আমাকে ও আমাদেরকে এ দয়িত্ব পালনের তাওফিক দান করুন।

রোকেয়া মোমিন কল্যাণ ট্রাস্ট বহুদিন ধরে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মসজিদ মাদরাসা নির্মাণসহ গরীব অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা দিয়ে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ