সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

রাজধানীর ওয়ারীতে অগ্নিকাণ্ড, ৪৫ মিনিট পর নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ওয়ারীর পুলিশ ফাঁড়ির সামনে একটি ছয় তলা ভবনের দোতলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৮টি ইউনিট যোগ হয়ে মোট দশটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার নিশ্চিত করেন এসব তথ্য।

তিনি জানান,ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোস্ট অফিসের গলিতে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। এরপর সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ