মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ঈদে ঢাকা ছেড়েছেন কোটিরও বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরে গত পাঁচ দিনে এক কোটির উপরে সিম ব্যবহারকারী মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন।

রোববার বিকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল (বুধবার) ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল (শুক্রবার) সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছে।

ওইদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গেছেন। আর ঈদের দিন ২২ এপ্রিল (শনিবার) গেছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক। সব মিলিয়ে গত পাঁচ দিনে ঢাকা ছেড়েছেন এক কোটি ১ লাখ ৫৯ হাজার ৭৮৬ জন গ্রাহক।

এ হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়েনি।

মোবাইল অপারেটরের হিসাবে পাঁচ দিনে গ্রামীণফোনের ৩৮ লাখ ৪০ হাজার ৪১৪ জন গ্রাহক, রবির ২৬ লাখ ৪ হাজার ৩৯৮ জন, বাংলালিংকের ৩৫ লাখ ৮৭ হাজার ৫৪ গ্রাহক ও টেলিটকের এক লাখ ২৭ হাজার ৯২০ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ