সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

কুরআন চর্চা ও হিফজের মানোন্নয়নে বাংলাদেশের বিস্ময়কর উত্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাফেজ ড. ওয়ালীয়ুর রহমান খান ||

আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের হিফজ ও তিলাওয়াতে দেশের ছেলেরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। হিফজ মাদ্রাসাসমূহের চেষ্টা সাধনা ও টিভি চ্যানেল ভিত্তিক বার্ষিক প্রতিযোগিতাগুলো বাংলাদেশে দক্ষ হাফেজ তৈরির পিছনে ব্যাপক ভূমিকা পালন করছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অবদান সব চেয়ে বেশি বলে মনে করি। কারণ, সঠিক বিচার ও বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত হাফেজ কারী নির্বাচিত করে বিশ্বের বিভিন্ন দেশে যথা সময়ে প্রেরণ এবং তাদেরকে যাবতীয় দাপ্তরিক ও কূটনৈতিক সহযোগিতা দিয়ে এ বিভাগ দেশের মাদ্রাসা ও আলেম সমাজের নিকট বিপুল আস্থা অর্জন করেছে। যে কারণে গ্রাম গ্রামান্তরের শিশুরাও বিশ্বাস করে যে, ভালো হাফেজ হলে ইসলামিক ফাউন্ডেশন বিদেশ পাঠাবে। ছোট ছোট শিশু কিশোর ও তাদের দরিদ্র উসতাযগণ মক্কা মোকাররমায় পবিত্র উমরা ও হজ করার স্বপ্ন লালন করে শৈশব থেকেই। দুনিয়ার সম্মান ও আখেরাতে মহান আল্লাহ্ তাআলার সন্তুষ্টি অর্জনই মূল লক্ষ্য হয় অধিকাংশ হাফেজ আলেমের।

ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় প্রতিযোগিতার খবর, আন্তর্জাতিক হিফযুল কুরআনে হিমালয় সম সাফল্য, এনটিভির পিএইচপি কুরআনের আলো, আরটিভির আলোকিত কুরআন, বাংলাভিশনে পবিত্র কুরআনের আলো, নিউজ ২৪ এর কুরআনের নূর, কোনটিতে সেরাদের সেরা, ক্ষুদে হাফেজ ইত্যাদি প্রোগ্রাম দেখে এখন সাধারণ শিক্ষিত মানুষও সন্তানদের হাফেজে কুরআন বানানোর দিকে ঝুঁকছেন। আলহামদুলিল্লাহ, জেনারেল শিক্ষিত পরিবারে এখন অনেক হাফেজ কারী আলেম তৈরি হচ্ছে। ফলে অনারব দেশ হওয়া সত্যেও এখন হাফেজের সংখ্যা বিচারে বাংলাদেশ পৃথিবীর দশ এগার ক্রমিকে অবস্থান করছে। এক থেকে পাঁচের মধ্যে লিবিয়া, মরক্কো, আলজিরিয়া, মিসর, সৌদি আরব বা ইন্দোনেশিয়া মালয়েশিয়া রয়েছে।

বাংলাদেশের জনসংখ্যা অনুপাতে হাফেজের সংখ্যা খুব বেশি নয়। তবু পনের বিশ লাখ হাফেজ এদেশে আছেন। আলেম আছেন ত্রিশ চল্লিশ লাখের মত। প্রতিযোগিতার ব্যাপারে দেশের বড় আলেমগণ নিরুৎসাহিত করেন। ইখলাস ও লিল্লাহিয়াত বিনষ্ট হওয়ার আশঙ্কায় বড় মাদ্রাসাসমূহ হাফেজ হওয়ার পরই ভালো আলেম হওয়ার জন্য ছেলেদের চাপের মধ্যে রাখার পক্ষপাতী। তাদের দাবিও যুক্তিসঙ্গত এবং বাস্তব বলে মনে করি। কারণ বেশিরভাগ সেরা হাফেজ ও কারী ভালো আলেম ও আমানতদার হয়ে দীনী খেদমতে নিয়োজিত হতে পারেন না। অর্থ ও খ্যাতি কি অনর্থের মূল? না। সবাà¦